রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন সৌদি রাষ্ট্রদূত
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬:৩২ পিএম

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

বুধবার (৯ জুলাই) সৌদি রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র দেন।

গত ১ জুলাই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন এবং সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান-এর স্থলাভিষিক্ত হন।

রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী ড. আবিয়াহ সৌদি ফরেন সার্ভিসে চীন ও কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তার কূটনৈতিক অভিজ্ঞতার মধ্যে রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, জেনেভা এবং চীনের গুয়াংজু শহরে দায়িত্ব পালন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com