রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলা, ভয়াবহ পরিণতির হুশিয়ারি খামেনির!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ১১:১৬ AM

ইরানের তিনটি পারমাণবিক স্থাপণায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলা যুদ্ধের শুরু বলে উল্লেখ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।

রোববার (২২ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি ‘যুদ্ধের সূচনা’।

এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প দ্রুত শত্রুতা শুরু করে যুদ্ধের সমাপ্তি চান বলে মনে হচ্ছে। কিন্তু এখানে-সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয়, এটি শুরু। তিনি আরও বলেন, আঘাত করে পালিয়ে যাওয়ার সময় এখন শেষ।

এর আগে, হুতিরা জানায়, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলায় যোগ দেয়, তবে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালাবে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, যদি ইসরায়েলে পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে কোনো আগ্রাসন চালায়, তবে লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজগুলোর ওপর তাৎক্ষণিক হামলা শুরু হবে।

তিনি আরও বলেন, আমাদের বাহিনী সব প্রতিকূল গতিবিধি পর্যবেক্ষণ করছে। ইয়েমেন সব মুসলিম জাতিকে দখলদারত্ব ও অবমাননার হাত থেকে রক্ষা করতে প্রস্তুত।

হুতি মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের সমর্থনে মার্কিন আগ্রাসন উপেক্ষা করা যায় না। এর অর্থ আমাদের জাতির স্বাধীনতা, স্বনির্ভরতা ও মর্যাদা কেড়ে নেওয়া; এটিকে দাসত্বে পরিণত করা, অপমান করা, পরিচয় বিকৃত করা, মাতৃভূমি দখল করা, সম্পদ লুণ্ঠন করা তাদের মূল উদ্দেশ্য।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com