রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৩:২৬ AM

ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (১৫ জুন) রাতে এমনটি জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আকাশসীমা এবং বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে।

এদিকে রাতে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহর লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে গেছে।

বিবিসির খবরে বলা হয়, জেরুজালেম এবং তেল আবিবের ওপরে রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। জনগণকে সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com