রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৩:২৫ পিএম

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫ জুন) থেকে। ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। ফলে ধীরে ধীরে ভিড় বাড়ছে ঢাকার কমলাপুর রেলস্টেশনে। তবে অতিরিক্ত ভিড় থাকলেও যাত্রীরা এবার নির্বিঘ্নে ট্রেনে উঠতে পারছেন, যা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

বুধবার (৪ জুন) সকালে সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনে প্রবেশের জন্য যাত্রীদের তিন ধাপে টিকিট যাচাই করা হচ্ছে। প্রথম ধাপে প্রবেশমুখে, দ্বিতীয় ধাপে ভেতরে এবং প্ল্যাটফর্মে ওঠার আগেও চূড়ান্তভাবে টিকিট পরীক্ষা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে মোবাইল কোর্ট, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা হয়েছে।

ঢাকা রেলস্টেশনের ব্যবস্থাপক মো. সাজেদুল ইসলাম জানান, এবার ঈদযাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেন সময়মতো ছাড়ছে এবং স্টেশনে কোনো বিশৃঙ্খলা নেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com