সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: জুবায়েরের অনুসারীরা মিথ্যাচার করছেন, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের অভিযোগ   সংসদ নির্বাচনে বিএনপির ৪ প্রার্থীর পরাজয়ে দলের নেতারাই দায়ী : আইনমন্ত্রী   ঝিকরগাছা শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় সভাপতি নিয়োগের প্রতিবাদে মানববন্ধন   বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে পদে পুনরায় বহাল করায় মোটরসাইকেল শোভাযাত্রা   লিফট রেখে সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে : আইনমন্ত্রী   জাতীয়ভাবে শাহ আবদুল করিমকে স্মরণ না করার বেদনা   
ড. ইউনূস বিদেশি সরকার, বাংলাদেশের সরকার না : এম এ আজিজ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১:১১ পিএম   (ভিজিট : ৭৪৮)

সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, ড. ইউনূস বিদেশি সরকার, বাংলাদেশের সরকার না। উপদেষ্টা পরিষদের বেশির ভাগই বিদেশি নাগরিক। ড. ইউনূস চারটি দেশের নাগরিক। একমাত্র প্রেস সেক্রেটারি গুহা থেকে বের হয়েছে।

আপনাকে (উপস্থাপক) চিনত না, আমাকেও চিনত না, কামাল ভাইকেও চিনত না। আমরাও চিনতাম না। একটি গণমাধ্যমে আলোচনায় তিনি এসব বলেন।

এম এ আজিজ বলেন, এ সরকারের পতন ঘটবে।

অল্প কয়েক দিনের মধ্যে পতন ঘটবে। এই লোক (প্রেস সেক্রেটারি) কিন্তু বিদেশে পাড়ি জমাবে। এ সরকারের আমলে ইতোমধ্যে লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। দেখেন না, এপিএস দুইটা ধরা খাইছে।

আমরা আগে বলতাম সালমান এফ রহমান দরবেশ, এখন ছাত্র দরবেশ বের হয়ে গেছে।

তিনি বলেন, প্রত্যেকটি মন্ত্রণালয়ে ছাত্র বসিয়ে দিয়েছে। রেলওয়েতে তিনটা ইন্টারমিডিয়েট পাস ছাত্র নিয়োগ দিয়েছে ড. ইউনূস। তারা এখন রেলওয়ের জায়গা অচল করে দিচ্ছে।

এ সিনিয়র সাংবাদিক জানান, বিশ্বব্যাংক বলেছে, আগামী বছর আমাদের জিডিপি হবে ৩ দশমিক ৩ শতাংশ।


মানে আমরা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি। এমন জিডিপি বাংলাদেশে কোনো সময় হয়নি।

তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকা সুদ মওকুফ করে নিয়েছে। গ্রামীণ ফোনের ৪ হাজার কোটি টাকা মওকুফ করে দিয়েছে। স্টার লিংকে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের অংশীদার রয়েছে। এটাতে বাংলাদেশের কী লাভ?









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]