রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: তরুণদের খেলাধুলায় ফেরাতে গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি   মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি   চলতি বছর চাঁপাইনবাবগন্জের আমের যাত্রা ইতালির পথে   ঝিকরগাছায় বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন   টাঙ্গাইলে আইইবি’র কার্যক্রম গতিশীলে মতবিনিময় সভা অনুষ্ঠিত   শোকজের জবাব সন্তোষজনক না হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী   বিসিবিতে প্রবেশের আগে ব্যক্তিগত পরিচয় বাইরে রাখুন: তামিম   
জিআই সনদ পেল কিশোরগঞ্জের রাতাবোরো চাল ও পনির
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১:১৯ এএম   (ভিজিট : ১৯৮২)

এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের ইতি সুস্বাদু রাতাবোরো ধান ও দেশে-বিদেশের মানুষের চাহিদা পূরণকারী বিখ্যাত মুখরোচক দুগ্ধজাত খাবার পনির।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক  ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাতাবোরো ধান ও পনিরের এ সনদ আনুষ্ঠানিকভাবে  গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।

বুধবার রাতে জেলা প্রশাসনের ফেসবুক পেইজ (DC Kishoreganj) থেকেও জেলা প্রশাসক ফৌজিয়া খান এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

ওই  পোস্টে উল্লেখ করা হয়- ‘আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, ২২ বেইলি রোড)-এর মাল্টিপারপাস হলে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক, 'বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫' উপলক্ষে আলোচনা সভা ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতা বোরো ধান এবং কিশোরগঞ্জের  অষ্টগ্রামের পনিরের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ গ্রহণ করেন ফৌজিয়া খান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ। এই ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি কিশোরগঞ্জের কৃষি ও খাদ্যশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা স্থানীয় পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।’

অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও অষ্টগ্রামের পনির পণ্যসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও সংগীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও কিশোরগঞ্জের অষ্টগ্রামের পনির পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি কিশোরগঞ্জের কৃষি ও খাদ্যশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা স্থানীয় পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]