রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি   উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির   কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন   নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি   ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল যুক্তরাজ্য   খুলনা-৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন   ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করা সেই ভিডিও সরাল হোয়াইট হাউস   
গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৭:৩১ পিএম

নরসিংদীতে জুলাই আগস্টের গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এর তথ্য নিশ্চিত করেছেন।

প্রসিকিউটর তামীম জানান, নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবিং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।

গতকাল রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদের জন্য রাঙামাটিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরীকে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় থেকে হেফাজতে নিয়েছে পুলিশ। পরে আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়।

৩০তম বিসিএসের কর্মকর্তা অনির্বান চৌধুরী ২০২২ সালের সেপ্টেম্বরে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন এবং গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সেখানে কর্মরত ছিলেন। গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন এবং বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসেবে কর্মরত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com