রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি   উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির   কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন   নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি   ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল যুক্তরাজ্য   খুলনা-৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন   ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করা সেই ভিডিও সরাল হোয়াইট হাউস   
হাইব্রিড বিএনপি নেতার হামলায় যুবদল নেতা মিরান নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ AM আপডেট: ০৬.০৪.২০২৫ ১২:৩৮ PM

মাগুরা জেলা যুবদলের সদস্য মিরান হোসেন মারা গেছেন। শনিবার (০৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য জাহিদ হোসেন জানান, গত ৩০ মার্চ রাত ৯টার দিকে মাগুরার নাকোল গ্রামে হামলায় আহত হন মিরান। হাইব্রিড বিএনপি নেতা জামিরুলের নেতৃত্বে স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা ওই হামলায় অংশ নেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্যামলীর নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান মিরান। এর আগে গত পাঁচ দিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com