বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলো ৩২ জেলে, ভারতে গেলো ৪৭ জেলে   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি নেতা নয়ন হত্যার ঘটনায় মামলা দায়ের   মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়    কুমিল্লা-২ আসন: বিএনপির মনোনীত প্রার্থীকে গণসংবর্ধনা ও শোডাউন    টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত   মাগুরায় এনসিপির ৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা   সবার আগে বাংলাদেশ, ‘নো কমপ্রোমাইজ’: তারেক রহমান   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে গণনির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে পাশবিক নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার সকালে এলাকাবাসীর আয়োজনে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড়ে এ কর্মসূচি হয়। 

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নির্যাতিত প্রতিবন্ধী শিশুর পিতা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম, শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবদলের আহবায়ক বেনিয়ামিন নবিন ও সদস্য সচিব পলাশ মাহমুদসহ অন্যরা।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, আমাদের বোন বাকপ্রতিবন্ধীকে নির্যাতনের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। বি এন পি   ভুক্তভোগী পরিবারটির পাশে থাকবে।

উল্লেখ, গত ১৪ মার্চ বাকপ্রতিবন্ধী শিশুকে নির্যাতনের  ঘটনায় তিন আসামিকে আটক করে পুলিশ। নির্যাতনের  শিকার শিশুটি  বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com