রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
আমরা নিয়ন্ত্রিত সাংবাদিকতায় আছি, মুক্ত সাংবাদিকতায় নেই: মতিউর রহমান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৯ পিএম

যদি বাংলাদেশের সাংবাদিকরা সবাই বসে সিদ্ধান্ত নেয় আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো তাহলে ৩ দিনের ভিতর দেশ পরিবর্তন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান চৌধুরী।  

মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটি আলোচনা। পত্রিকাটির চিফ নিউজ এডিটর সাজেদুল হকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এ সময়। যেখানে তিনি গণ-অভ্যুত্থান চলাকালীন বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন পত্রিকাটির। 

মতিউর রহমান বলেন, যেভাবে এখন সংবাদমাধ্যমের পালাবদল ঘটছে আমি এমন কখনোই দেখি নাই৷ এখনও আমরা নিয়ন্ত্রিত সাংবাদিকতায় আছি। মুক্ত সাংবাদিকতায় নেই। পতিত সরকারের দলীয়করণের কারণে সংবাদমাধ্যম রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছিল৷ এটার ভিতর থেকে বেড়িয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। কিন্ত আমরা একতাবদ্ধ না, তাই এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। 

আমাকে একজন পশ্চিমা কূটনৈতিক বলেছিলো, যদি বাংলাদেশের সাংবাদিকরা সবাই বসে সিদ্ধান্ত নেয় আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো তাহলে ৩ দিনের ভিতর দেশ পরিবর্তন হয়ে যাবে। শেখ হাসিনার সময় তিনি আমাকে এ কথা বলেছিলেন। সাংবাদিকরা নিজেরাই মধ্যমপন্থা বন্ধ করে দিয়েছে৷ হয় পক্ষে থাকে না-হলে বিপক্ষে থাকে৷ মাঝামাঝিতে থাকতে চায়না তারা।    

 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com