বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২

শিরোনাম: প্রকাশিত সংবাদে নাফিজ সরাফতের প্রতিবাদ   ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা    চীনে বিএনপি'র বিজয় দিবস উদযাপন    মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ   বিজয় দিবসে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি   টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত   পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
আর কে কে আছেন লাইনে দাঁড়ান: পিনাকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৯ AM

সোমবার, ৩ জানুয়ারি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানান যে, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে।

বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লিফলেট বিতরণের জন্য গ্রেফতার করা হয়েছে। তবে, ৩ জানুয়ারি ৩১তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন এবং তিনি নিজেই তার সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

এই বিষয়ে প্রবাসী জনপ্রিয় এক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী ব্যক্তির একটি ছবি শেয়ার করে এবং ক্যাপশন দেন, "আর কে কে আছেন লাইনে দাঁড়ান?" ছবিতে দেখা যায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া লিফলেট বিতরণ করছেন এবং তার ওপরই তাকে হাতকড়া পড়ানো হচ্ছে।

তবে, তিনি গ্রেপ্তার হয়েছেন কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায় নি।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা হিসেবে কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে পারবেন না বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না—এটি সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর ২৫(১) ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে, মুকিব মিয়া এই নিয়মগুলি উপেক্ষা করে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন এবং সরকারের পদত্যাগের দাবিতে অংশ নিচ্ছেন। তিনি একসময় বাংলাদেশ ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]