রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
নির্বাচনে আসছে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৫:০৪ পিএম

চেয়ারম্যান ও মেয়র পদে সরাসরি ভোটের পরিবর্তে ইউপি সদস্য ও কাউন্সিলরদের ভোটে নির্বাচন করার প্রস্তাব এনেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। 

এছাড়া এসব পদে ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার সুপারিশও করা হয়েছে। 

সরাসরি ভোটে নির্বাচিত হবেন কেবল ইউপি সদস্য ও সিটি করপোরেশনের কাউন্সিলররা।

কমিশনের মতে, দল ও টাকার প্রভাবে শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে পারছেন না। এজন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শর্ত আনা হচ্ছে। ইউপি সদস্যরা চেয়ারম্যান নির্বাচিত করবেন এবং পৌরসভা ও সিটি করপোরেশনের কাউন্সিলররা মেয়র নির্বাচিত করবেন।

চেয়ারম্যান ও মেয়ররা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন এবং উচ্চ বেতন পাবেন। পাশাপাশি, সংসদ সদস্যরা স্থানীয় সরকারে কোনো ভূমিকা রাখতে পারবেন না, কেবল মতামত দিতে পারবেন।

এছাড়া, স্থানীয় সরকার কাঠামোয় ছায়া পরিষদ ও স্থায়ী কমিটি গঠন এবং উন্নয়ন কার্যক্রম তদারকির নতুন প্রস্তাবনা থাকছে। প্রতিবেদনটি চূড়ান্ত করে ফেব্রুয়ারির শেষে জমা দেওয়ার পরিকল্পনা করছে কমিশন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com