রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলেই কানাডার শুল্কারোপ বাদ: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১২:৩৩ পিএম

কানাডাকে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও বেশ কয়েকবার ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা পোষণ করেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডাকে ফের শুল্ক আরোপের হুঁশিয়ার বার্তা দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্প এও বলেছেন, প্রতিবেশী দেশটি এসব শুল্ক থেকে বাদ পড়তে পারে যদি তারা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সিদ্ধান্ত বেছে নেয়। 

গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্প বলেন, আপনি যেকোনো সময়য় একটি অঙ্গরাজ্য হতে পারেন, এবং আপনি যদি অঙ্গরাজ্য হন আমাদের কোনো ঘাটতি হবে না। আমরা আপনাদের ওপর কোনো শুল্ক আরোপ করব না।  

বিবিসি জানিয়েছে, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে। 

ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও লিংকের মাধ্যমে ট্রাম্প আরও বলেছেন, আমাদের গাড়ি বানানোর জন্য আপনাদের আমাদের দরকার নেই, আমরা অনেক গাড়ি তৈরি করি। তাদের কাঠও আমাদের দরকার নেই কারণ আমাদের নিজের বন আছে...তাদের তেল, গাসেরও দরকার নেই, আমাদের যেকোরো তুলনায় অনেক বেশি আছে। 

এদিকে কানাডাও জানিয়েছে তারা ট্রাম্পের এসব হুমকির জবাব দেবে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিপরীতে তারাও পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

পদত্যাগের ঘোষণা দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শুল্ক আরোপ করা হলে জবাব দেওয়ার জন্য সবকিছু আলোচনার টেবিলে আছে।  



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com