রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
নির্বাচন কমিশন
দলগুলো ঐকমত্যে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৩:২৩ পিএম

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ৪০ শতাংশ ভোট না পড়লে সেই আসনের ভোট বাতিলের সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

সংস্কার প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, দলগুলো ঐকমত্যে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংবিধানও সংশোধন হবে। সবকিছু যখন একটা শেপে আসবে তখন কাজ করবো। সংস্কার করতে গেলে বিধিবিধান, আইনকানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয়। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরও একধাপ এগিয়ে যাবে কমিশন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐকমত্যে আসবে, তত দ্রুত কাজ করা সহজ হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত। রাতের ভোটের কল্পনা করতে পারি না। আমরা আত্মবিশ্বাসী সবার সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা দরকার।

গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। রাতের ভোটের কল্পনা করতে পারি না। কোন ভোটই রাতে হবে না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com