রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১২:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহত সবাই দেশটির চাদ হ্রদ এলাকায় চাষাবাদে নিয়োজিত ছিলেন। জঙ্গিগোষ্ঠী আইএসআইএল সম্পর্কিত যোদ্ধারা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। 

সোমবার (১৩ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে এই হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক তথ্য কমিশনার উসমান টার জানান, হামলাকারীরা চাদ হ্রদের তীরে কৃষকদের আটক করে গুলি চালিয়ে হত্যা করে।

প্রদেশটির গভর্নর বাবাগানা উমারা জুলুম জানান, বোকো হারাম এবং আইএসডব্লিউএপি (আইএসআইএল সংশ্লিষ্ট গোষ্ঠী)-এর যোদ্ধারা এই হামলার পেছনে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

গভর্নর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নির্ধারিত নিরাপদ এলাকায় থাকার আহ্বান জানিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার শিকার কিছু মানুষ পালিয়ে বেঁচেছেন এবং তাদের খুঁজে বের করতে কাজ চলছে। একই সঙ্গে, বিদ্রোহী যোদ্ধাদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

বোকো হারাম ২০০৯ সালে পশ্চিমা শিক্ষার বিরোধিতা এবং তাদের নিজস্ব ইসলামি আইন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘাতের কারণে ৩৫ হাজারের বেশি বেসামরিক লোক নিহত এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

চাদ হ্রদ অঞ্চলটি নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন এবং চাদের মধ্যবর্তী এলাকায় অবস্থিত, যা বোকো হারাম ও আইএসডব্লিউএপি-এর জন্য আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com