রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি   উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির   কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন   নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি   ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল যুক্তরাজ্য   খুলনা-৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন   ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করা সেই ভিডিও সরাল হোয়াইট হাউস   
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৬:১৪ পিএম

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাউন্ড গানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) ভোরে ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছি। ভারতীয় বিএসএফ সীমান্তের বিপরীতে এই ফাঁকা গুলি ছোঁড়ে।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ড গানের গুলি।

এর আগে গত শনিবার ভোমরার লক্ষীদাড়ি সীমান্তে কৃষক নজরুল ইসলামের জমির চাষাবাদে বাঁধা দেয় বিএসএফ। কৃষক নজরুল ইসলাম জানান, গত ৩০ বছর ধরে জমিটি তিনি চাষাবাদ করে আসছেন। শনিবার ধান রোপণে গেলে বাঁধা দেয় বিএসএফ।

এ ঘটনায় সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে, ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের মাপ জরিপের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এসব ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com