মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২

শিরোনাম: পতাকা হাতে ৫৪ জনের প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড   স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল   সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা   অচল যন্ত্র, বিশুদ্ধ পানির সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স    আজ মহান বিজয় দিবস   ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান   স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
কুকুর-বিড়াল হত্যা
জাপান গার্ডেন সিটির সভাপতিসহ ৬ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৭:৪৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড এলাকার জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও একটি বিড়ালকে বিষপ্রয়োগে হত্যার ঘটনায় হাউজিংটির সভাপতি আব্দুস সালামসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অন্য আসামিরা হলেন জাপান সিটি গার্ডেনের সেক্রেটারি শাহ নুর, সহ-সভাপতি ইয়াহইয়া এবং আরও তিন সদস্য।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে চারটি প্রাণী সংগঠনের পক্ষে স্থপতি রাকিবুল হক এমিল এ মামলা করেন। বিচারক মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

মামলার আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান।

মামলার প্রসঙ্গে বাদী রাকিবুল হক এমিল বলেন, ‘কুকুরগুলো বিষ প্রয়োগে মারা হয়েছে। একটি অপরাধ সংঘঠিত হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। যেহেতু একজন ভেটেরিনারি কর্মকর্তা মৃতদেহগুলোর সুরতহাল, ময়নাতদন্ত এবং সিআইডি ফরেনসিক করেছেন, সেহেতু পিবিআইর মাধ্যমে অভিযোগের সুষ্ঠু তদন্ত হয়ে সত্যিকার অপরাধী বের হয়ে আসুক এটাই আমাদের চাওয়া।’

আইনজীবী জাকির হোসেন বলেন, ‘গত বছরে ২২ নভেম্বর জাপান গার্ডেন সিটি হাউজিংয়ে ১০টি কুকুর ও একটি বিড়ালকে হত্যার ঘটনায় আজ আদালতে মামলা দায়ের করা হয়। আজ মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আশা করি, প্রাণী হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের হত্যা বন্ধ হবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]