মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২

শিরোনাম: চীনে বিএনপি'র বিজয় দিবস উদযাপন    মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ   বিজয় দিবসে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি   টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত   পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন   পতাকা হাতে ৫৪ জনের প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড   স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৮:২৮ পিএম

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় মোট আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর শিববাড়ীর মোড়ে জিয়া হলের সামনে এ ঘটনা ঘটে।  

তাদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘নগরীর শিববাড়ীর মোড়ের জিয়া হল এলাকার মধ্য থেকে তারা বৃহস্পতিবার বিকেলে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে নাজমুল ইসলাম ইমরান, শাহরিয়ার ইসলাম খালিদ, সাম্মী, সাদিয়া, পিয়া, রুমি এবং আমিসহ আটজন আহত হয়েছি।’ 

তিনি জানান, তাদের উদ্ধার করতে নারী শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে সাদিয়া, পিয়াসহ তিনজন গুরুতর আহত হন।
আহতদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। 

আহতদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া ও পাইওনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী পিয়াকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি সাজিদুল ইসলাম বাপ্পি।

কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়েছে এমনটি তিনি শুনেছেন।
পরে তিনিসহ পুলিশের একটি দল সেখানে গেলে কাউকে পাওয়া যায়নি। 

তিনি বলেন, ‘কোনো পক্ষ অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় শিববাড়ী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিববাড়ী থেকে ডাকবাংলোর দিকে চলে যায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]