শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
ইসলামি দলগুলোর মাথার ওপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে না পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৩:০৫ পিএম   (ভিজিট : ২৫২)

জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেছেন, আর যেন ইসলামি দলগুলোর মাথার ওপর কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, "ছাত্রদের আমি স্যালুট জানাতে চাই। আগামীর বাংলাদেশ তাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে সহযোগিতা করতে চাই। আর যেন ইসলামিক দলগুলোর মাথার ওপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে। আমাদের সচেতন থাকতে হবে।"

জামায়াতের আমির আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, "আওয়ামী লীগের আমলে সাড়ে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আওয়ামী লীগ জাতীয় নেতাদের অপমান করেছে, লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে। সব থেকে আক্রোশ মিটিয়েছে ওলামা একরামদের ওপর।

তিনি বলেন, দেশের মানুষকে অপমানিত করা হয়েছে। হাজার হাজার ওলামায়ে একরামকে মিথ্যা মামলায় জেলে দিয়ে লাঞ্ছিত করা হয়েছে। কুরআনের হাফেজদের নির্বিচার গুলিকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরের ঘটনা দেশবাসী কখনো ভোলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপবাস করা হয়েছে, প্রধানমন্ত্রীর মতো দায়িত্বের চেয়ারে বসে সেখানে তিনি বলেছেন সেখানে রক্ত নয় রং ছড়ানো হয়েছিল।"

তিনি বলেন, "বিপ্লবের পরে ইসলামিক দলগুলো পাহারাদারের কাজ করেছে। দেশে নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে মন্দিরেও যেন পাহারা না দিতে হয়। সবাই যে যার ধর্ম পালন করবে। আমরা ইসলামের দাওয়াত দিয়ে যাব।"









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]