বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান, মহারাষ্ট্রে গ্রেফতার ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ২:২১ পিএম   (ভিজিট : ৪৭৩)

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে এক নারীসহ ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। 

আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২১ ডিসেম্বর) ও রোববার ভিওয়ান্ডি শহরের কালহের ও কোনগাঁও এলাকা থেকে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে বলে জানা গেছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মহারাষ্ট্রের পুলিশ জানিয়েছে, বিদেশী নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন স্ক্র্যাপ বিক্রেতা, দুজন শ্রমিক, একজন রাজমিস্ত্রী ও একজন প্লাম্বার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

এদিকে ভারতীয় আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, রোববার (২২ ডিসেম্বর) দিল্লিতে অভিযান চালিয়ে ১৭৫ জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির বাইরের এলাকাগুলোতে তাদের ১২ ঘণ্টার যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন, তাদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে।

এর আগে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করতে ও তাদের জন্ম সনদ ইস্যু না করতে দিল্লির সব স্কুলকে নির্দেশনা দেয় দিল্লি পৌর করপোরেশন (এমসিডি)। অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করা ছাড়াও দিল্লির প্রতিটি জোনে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কথিত দখলকৃত এলাকা খালি করার নির্দেশ দিয়েছে এমসিডি। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হলো তা জানিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন এমসিডির ডেপুটি কমিশনার।

গত ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এরপর থেকেই মূলত ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান জোরদার করেছে দিল্লি। এমনকি, ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে একটি ‘ভালো বন্দিশালা’ তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]