মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
শাহরুখের থাপ্পড়, মুখ খুললেন হানি সিং
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৩:৪২ পিএম   (ভিজিট : ৬১৪)

বলিউড বাদশা শাহরুখ খান ছবিতে পাঞ্জাবি গায়ক হানি সিংয়ের কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন। তাদের মধ্যকার সম্পর্কও ছিল বেশ চমৎকার। 

তবে কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর, দাবি করা হয়- মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে গিয়ে হোটেল রুমে ঢুকে হানি সিংয়ের উপর চড়াও হন বলিউড বাদশাহ শাহরুখ খান।

শুধু তাই নয়, সে সময় ভারতীয় কিছু সংবাদমাধ্যমের দাবি ছিল- হানি সিংকে শাহরুখ এত জোরে চড় মারেন, যে আহত হন গায়ক। তার কপাল ফেটে নাকি অঝোরে রক্তও বেরিয়েছিল। যে কারণে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। সেই সময় এই ঘটনা নিয়ে বলিপাড়ায় আলোচনা হয়েছিল প্রচুর। এবার সেই ঘটনার ৯ বছর পর, ঠিক কী ঘটেছিল সেদিন, তা নিয়ে মুখ খুললেন হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার সত্যতা।

সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের উপর তৈরি তথ্যচিত্র। আর সেই তথ্যচিত্রেই আসল গল্পটা ফাঁস করলেন হানি সিং।

গায়ক জানান, শাহরুখ কখনই আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন কিং খান। আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক। তাই শাহরুখ আমাকে মেরেছে, সেটা একেবারেই মিথ্যা। আসলে সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল, মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেললাম। তারপর নিজের মাথায় একটা কফি মাগ ভাঙলাম। এতেই আহত হই। এসব করেই সেদিনের শো আটকে ছিলাম।

হানি সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করেছেন, তার বোনও। তিনি জানান, এই ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে ফোন করে হানি। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এর নেপথ্যে শাহরুখের কোনও দোষ নেই।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]