রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
ভুয়া প্রচারণা বন্ধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:২৭ পিএম   (ভিজিট : ৮৩২)

নির্দিষ্ট কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া প্রচারণা বন্ধে ফেসবুকের মূল কোম্পানি মেটাকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

জুলাই-আগস্টের গণআন্দোলনকে ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ প্রচারণা চালানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ব্যাপক ভুয়া প্রচারণা চলছে এবং এর ভুক্তভোগী আমরা।

রোববার (৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতি পরিচালক মিরান্ডা সিসন্সের সঙ্গে এক সাক্ষাতে এসব কথা বলেন।

মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার কাছে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন এবং বলেন যে মেটা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক রয়েছে।

প্রধান উপদেষ্টা মেটাকে তাদের প্রযুক্তি তরুণ উদ্যোক্তাদের জন্য আরও ব্যবহারবান্ধব করার অনুরোধ জানিয়ে বলেন, প্রযুক্তি একটি হাতিয়ার, যা আমাদের কাজ করতে সাহায্য করে। তবে প্রযুক্তি ঠিক করে না যে আমরা কী করতে চাই। তাই এটি পুনর্গঠন করে নিখুঁত করতে হবে।

তিনি আরও বলেন, ফেসবুকের মাধ্যমে বিপুল সম্ভাবনা রয়েছে। এটি তরুণদের উদ্যোক্তা হতে সাহায্য করতে পারে।

অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর কল্যাণে ফেসবুকের সঙ্গে সরকার যোগাযোগ অব্যাহত রাখবে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব-২ শাজীব এম খায়রুল ইসলাম, মেটার বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান রুজান সরোয়ার, মেটার অ্যাসোসিয়েট জেনারেল কাউন্সেল নয়নতারা নারায়ণ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভুয়া তথ্য নীতিমালার প্রধান অ্যালিস বুদিসাত্রিজো।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]