মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন যাত্রা শুরু করতে হবে: প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ২:১০ পিএম   (ভিজিট : ৩৪৮)

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন যাত্রা শুরু করতে হবে মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, গত সরকারের আমলে বিচার বিভাগে সততার বদলে শঠতা (প্রতারণা) চালু হয়েছিল। তবে এখন ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করা হবে।

রোববার (৮ ডেসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সিটিজেন কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন যাত্রা শুরু করতে হবে।’

তিনি বলেন, গত সরকারের আমলে বিচার বিভাগে আশ্রয়ের বদলে নির্যাতনের সংস্কৃতি চালু হয়েছিল, এখন থেকে জনগণকেন্দ্রিক বিচারব্যবস্থা গড়ে তোলা হবে।

প্রধান বিচারপতি বলেন, ‘জনগণকেন্দ্রিক উদ্যোগে আপনারা বিচার বিভাগকে পাশে পাবেন। সুযোগের সদ্ব্যবহার যেন করতে পারি তা খেয়াল রাখতে হবে। বিচার ব্যবস্থায় কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার চলছে। আগামীতে জনগনের বিচার বিভাগকে পাশে পাবে মানুষ।’

এসময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ বলেন, ‘অন্যায় যেখানে হবে, সেখানে সোচ্চার হতে হবে।’ 

এসডিজিতে যে অগ্রগতি তুলে ধরা হয়েছে, তা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]