বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি শেখ হাসিনার কৃতজ্ঞতা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৮ এএম   (ভিজিট : ৮৭২)

আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মদিন পালনের জন্য দেশবাসী এবং দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে দলীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা দেশের আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের শত প্রতিকূলতা সত্ত্বেও স্বতঃস্ফূর্তভাবে তার জন্মদিন উদযাপনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা হলেও কেউ পিছপা হয়নি এবং সবাই উদ্যমের সঙ্গে তা পালন করেছে।

শেখ হাসিনা দেশের জনগণের ভালোবাসা ও মমতায় আবেগাপ্লুত হয়েছেন এবং দেশের কল্যাণে তার জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, খুব দ্রুতই এই অন্ধকার কেটে যাবে, দেশের জনগণকে সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং সকলকে ধৈর্য ও শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]