প্রকাশ: শনিবার, ২৬ মার্চ, ২০২২, ৭:৪৮ পিএম (ভিজিট : ৬৫৮)

ময়মনসিংহের হালুয়াঘাটে উৎসব মুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন শনিবার (২৬মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। ভোরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।
সকালে হালুয়াঘাট আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সকলে মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুধীজন উৎসুক জনতা বিদ্যালয় মাঠের অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার মো.রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মো. মাসুদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুল ছিটিয়ে সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন।