মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: হামে ৬১০ শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা খারিজ   মিরপুরে বৃষ্টি, ডিএলএস সমীকরণে এগিয়ে বাংলাদেশ   কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’   আয়াতুল্লাহ খামেনির দাফনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করল ইরান   হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু   ২ রানেই দুই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া   প্রধানমন্ত্রীর সঙ্গে একই গাড়িতে সংসদে পার্থ   
দামুড়হুদা সদর ও কার্পাসডাংগা ইউনিয়নে মোবাইল কোর্ট, ৩ ফার্মেসিকে জরিমানা
দামুড়হুদা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ৬০)

আজ (৯ জুন ২০২৬) দামুড়হুদা সদর ও কার্পাসডাংগা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধ বিক্রিতে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এ অভিযান পরিচালনা করেন, উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার(অ:দা) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন আলম। এ সময় জেলা ঔষধ পরিদর্শক উপস্থিত ছিলেন।

অভিযানের সময় ফার্মেসিগুলোতে অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ, স্যাম্পল ওষুধ বিক্রি ও প্রদর্শন, এবং অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে বাধ্যতামূলক রেজিস্টার সংরক্ষণ না করার মতো বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়ম যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এ ৩ ব্যক্তিকে ৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত জেলা ঔষধ পরিদর্শক সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ফার্মেসি মালিকদের ওষুধ বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, অনুমোদনবিহীন ওষুধ বিক্রি এবং রেজিস্টারবিহীন অ্যান্টিবায়োটিক বিতরণ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওষুধ ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে যাতে তারা অনুমোদিত ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]