মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: হামে ৬১০ শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা খারিজ   মিরপুরে বৃষ্টি, ডিএলএস সমীকরণে এগিয়ে বাংলাদেশ   কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’   আয়াতুল্লাহ খামেনির দাফনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করল ইরান   হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু   ২ রানেই দুই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া   প্রধানমন্ত্রীর সঙ্গে একই গাড়িতে সংসদে পার্থ   
ইসরাইলের দিকে ৩০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ৬৫)

ইসরাইলকে লক্ষ্য করে রোববার রাত থেকে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এপ্রিলের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে এটিই প্রথম সরাসরি হামলার ঘটনা। 

সোমবার ইসরাইলের এক সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘গত রাতে ইরান ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি আরও জানান, ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও আলাদাভাবে ইসরাইলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর আগে সোমবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তারা দক্ষিণ-পশ্চিম ইরানের মাহশহরে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসরাইলি ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, ‘এই কমপ্লেক্সে এমন রাসায়নিক উপাদান উৎপাদন করা হয়, যা ইসরাইলের দিকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই হামলা ও কমপ্লেক্সটির ক্ষয়ক্ষতি তাদের বিভিন্ন ধরণের অস্ত্র তৈরির সক্ষমতায় বিঘ্ন ঘটাবে।’

ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন স্থাপনাতেও হামলা চালিয়েছে।

ওই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধানের সঙ্গে দুই দফা কথা বলেছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইডিএফের চিফ অব জেনারেল স্টাফ দুবার সেন্টকম কমান্ডারের সঙ্গে কথা বলেছেন এবং তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।’

এদিকে সোমবার ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। 

একই সঙ্গে জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপি’র সাংবাদিকরা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান ও ইসরাইলের মধ্যে এটিই প্রথম সরাসরি হামলা-পাল্টা হামলার ঘটনা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]