মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: হামে ৬১০ শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা খারিজ   মিরপুরে বৃষ্টি, ডিএলএস সমীকরণে এগিয়ে বাংলাদেশ   কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’   আয়াতুল্লাহ খামেনির দাফনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করল ইরান   হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু   ২ রানেই দুই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া   প্রধানমন্ত্রীর সঙ্গে একই গাড়িতে সংসদে পার্থ   
পাবলিক মানি ছাড়াই বিটিভিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৩২ পিএম   (ভিজিট : ৫২)

কোনো ধরনের সরকারি অর্থ বা ‘পাবলিক মানি’ খরচ না করেই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে যৌথভাবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে।

মঙ্গলবার (৯ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দেশবাসীকে এই সুখবর জানিয়েছেন।

বর্তমানে চীন সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে থাকা তথ্যমন্ত্রী তার বার্তায় বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সব গণমাধ্যমকে বিস্তারিত জানাবে।

এই সফলতার পেছনে রাজনৈতিক নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সব খেলা সম্প্রচার করতে পারব।’

এই আনন্দঘন মুহূর্তে এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দেশের সব গণমাধ্যমসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের মধ্যেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক প্রেস রিলিজের মাধ্যমে কোন কোন অংশীদারকে সঙ্গে নিয়ে এবং কোন প্রক্রিয়ায় এই খেলা সম্প্রচার করা হবে, তার বিস্তারিত রূপরেখা গণমাধ্যমকে ব্রিফ করা হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]