মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: হামে ৬১০ শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা খারিজ   মিরপুরে বৃষ্টি, ডিএলএস সমীকরণে এগিয়ে বাংলাদেশ   কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’   আয়াতুল্লাহ খামেনির দাফনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করল ইরান   হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু   ২ রানেই দুই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া   প্রধানমন্ত্রীর সঙ্গে একই গাড়িতে সংসদে পার্থ   
আজ সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ৪০)

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা নিউক্লিয়াস ও বিএলএফের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০২৩ সালের ৯ জুন তাঁর মৃত্যু হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার, সিরাজুল আলম খান স্মৃতি পরিষদসহ বিভিন্ন দল ও সংগঠন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মরণসভাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। 

১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে জন্ম সিরাজুল আলম খানের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে মাস্টার্সে পড়াকালীন ‘কনভোকেশন মুভমেন্ট’-এ অংশ নেওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়। তিনি ১৯৬৩ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬২ সালে ছাত্রলীগের ভেতরে যে গোপন রাজনৈতিক সংগঠন ‘নিউক্লিয়াস’ (স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ) গড়ে ওঠে, তিনিই ছিলেন এর মূল উদ্যোক্তা।

১৯৬২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ছাত্র আন্দোলন, ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিকদের সম্পৃক্ত করা, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, ১১ দফা আন্দোলন পরিকল্পনা ও কৌশল প্রণয়ন, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পড়ে নিউক্লিয়াসের রাজনৈতিক উইং বাংলাদেশ লিবারেশন ফোর্স বা মুজিব বাহিনী (বিএলএফ) ও সামরিক ইউনিট ‘জয় বাংলা বাহিনী’ গড়ে তোলা হয়।

মুক্তিযুদ্ধ শেষে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর সঙ্গে বিপ্লবী জাতীয় সরকার গঠন প্রশ্নে সিরাজুল আলম খানের মতভেদ হয়। ফলে তাঁর সিদ্ধান্ত ও তৎপরতায় গঠিত হয় স্বাধীন দেশের প্রথম বিরোধী রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আর্থসামাজিক বিশ্লেষণে তাঁর তাত্ত্বিক উদ্ভাবন তাঁকে দেশ-বিদেশে ‘রাজনৈতিক 
তাত্ত্বিক’ হিসেবে পরিচিত করে তোলে। 










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]