বুধবার ১০ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: নতুন বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম   নতুন বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম   অসহায় শিশুর চিকিৎসায় ছাত্রদল নেতা তারিকের মানবিক সহায়তা, স্বস্তি ফিরল পরিবারের মুখে   হামে ৬১০ শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা খারিজ   মিরপুরে বৃষ্টি, ডিএলএস সমীকরণে এগিয়ে বাংলাদেশ   কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’   আয়াতুল্লাহ খামেনির দাফনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করল ইরান   
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধই থাকুক চায় সরকার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ৩৭)

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধই রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক, তাই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধন করা হয়েছে। ব্যক্তি হিসেবে যে কেউ চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন, যেহেতু এটা নির্দলীয়ভাবে হচ্ছে।

কোরবানির বর্জ্য সরানো নিয়ে তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন থেকে কোরবানি পশুর ৫১ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ দেশীয় খামারিদের পশু দিয়েই কোরবানি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ভোক্তাদের কথা চিন্তা করেই ডিজেলের দাম বাড়ায়নি সরকার। দেশে পাঁচ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত আছে। চর্তুথ প্রজন্মের যুদ্ধবিমান কিনতে সরকার কাজ করছে বলে এ সময় জানান তিনি। 

তিনি বলেন, দেশের সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। দেশে মাত্র ৮টি উপজেলায় ১০১ শয্যা হাসপাতাল রয়েছে। সারাদেশে ৬৬৬ টি খাল ইতোমধ্যে খনন করা হয়েছে।

সীমান্তে পুশইন নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সীমান্তে পুশইন ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। এটাতে বাংলাদেশ চাপে, এমন মনে হচ্ছে না।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]