বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: দামুড়হুদায় মোবাইল কোর্টের অভিযান, মাদক মামলায় দু’জন দণ্ডিত   ঝিনাইদহ মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১   গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান   খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, সময় জানাল তেহরান   দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো যুগ্ম সচিব আনিসুরকে   ‘১৫০ হাজির লাগেজ কেটে চুরি’ অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইনস   যাদুকাটা বালুমহাল-১ এর সীমানা নির্ধারণ, বালু উত্তোলনে স্বস্তি   
কন্টেন্ট ক্রিয়েটরদের ৭.৫% কর অব্যাহতির ঘোষণা প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ৯৯)

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫% কর আরোপ করা হচ্ছে না। জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানাকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (০১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে ডেকে নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত ও তরুণদের প্রতি তার সমর্থনের কথা জানান।

কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যের মেলবন্ধনে ভিডিও তৈরি করে প্রশংসিত হয়েছেন জুয়েল রানা। গত বছরের ৪ ফেব্রুয়ারি চালুর পর মাত্র দেড় বছরেই ফেসবুকে তার ‘চিত্ত মিডিয়া’ পেজের ফলোয়ার সংখ্যা ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। এমন অনন্য কাজের স্বীকৃতিস্বরূপ সোমবার তাকে সচিবালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকার শেষে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জুয়েল রানা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি প্রকাশ্যে আনেন।

জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ৭.৫% কর আরোপের গুঞ্জনটি নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, এটি কতটা সত্য?

বিষয়টি শোনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কক্ষে ডেকে পাঠান এবং পুরো বিষয়টির খোঁজ নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, তরুণদের আয়ের ওপর এমন কোনো কর আরোপ করা হবে না।

জুয়েল রানা বলেন, “প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, এরকম কিছু হইতে দেওয়া যাবে না।

আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলব থাকুক। তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ (এটাই যথেষ্ট)। ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়। এটা (কর আরোপ) হতে পারে না’।

তিনি আরো বলেন, ‘তারা দেশের টাকা পাচার করে না, বরং দেশে আনে’।

আলোচনার একপর্যায়ে জুয়েল রানা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সাররা দেশের কোনো সম্পত্তি পাচার করে না। উল্টো তারা হাড়ভাঙা খাটুনি দিয়ে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসে। তাই তাদের প্রতি সরকারের আরো বেশি সহানুভূতিশীল হওয়া উচিত।’

জুয়েল রানার এই যুক্তির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন। এরকম কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন। কন্টেন্ট ক্রিয়েশন যারা করছেন এবং ফ্রিল্যান্সার যারা আছেন, তাদের জন্য এরকম কোনো ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। নো টেনশন, আপনারা কাজ করে যান।’

তবে, জুয়েল রানার বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]