প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:১২ পিএম (ভিজিট : ৭৬)

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক পৌর কৃষকদলের সাবেক সভাপতি শেখ মুজিবর রহমান আর নেই। ইন্না,,,,, রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
সোমবার সন্ধ্যায় তিনি বাধ্যক্যজনিত কারনে মৃত্যুবরন করেন।
মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় লক্ষীপাশাস্থ্য আল মারকাজুল মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লক্ষীপাশা কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি, সহযোগি ও অঙ্গসংগঠনের কর্মীদের মাঝে গভীর শোক ছড়িয়ে পড়ে।
লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র এ্যাডঃ নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, সাবেক প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন সহ দলীয় নেতাকর্মীরা খবর পেয়ে মরহুম মুজিবর রহমানের বাড়িতে ছুটে যান এবং শোক সন্তপ্ত পরিবারকে স্বান্তনা প্রদান করেন।