প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:৪২ পিএম (ভিজিট : ৪৪)

ইউনিসেফ সাত বার বলা সত্ত্বেও বেসরকারিভাবে কিনে পয়সা খাওয়ার জন্য আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার কোনো ভ্যাকসিন নেয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।
আজ সোমবার সকালে ঈদুল আজহার আগে হাম চিকিৎসা ও হাসপাতালে জরুরি চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের হামের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা ১২২ শতাংশ, এখন পর্যন্ত দুই কোটি উপর শিশুকে টিকার দেওয়া হয়েছে। যে ১৮টি জেলায় ৩০ টি উপজেলায় টিকাদানের প্রথম ক্যাম্পেইন করা হয়েছিল সেখানে সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। এরপর আমরা চারটি বড় সিটি কর্পোরেশনের শুরু করেছি, সেখানকার ফলাফল খুবই ভালো।
হামে সংক্রমণ ও মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সরকার স্বাধীন তদন্ত চাইছে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমি যদি ১০টি মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও হামে মায়ের বুক খালি হওয়া থামাতে না পারি, আমি কি রক্ষা পাবো এটা বলে যে আমি ফাঁসি দিয়েছি! আমাদের প্রথম অগ্ৰাধিকার হাম সংক্রমিত শিশুদের রক্ষা করা এবং মায়ের বুক ভরাট রাখা।