বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: দামুড়হুদায় মোবাইল কোর্টের অভিযান, মাদক মামলায় দু’জন দণ্ডিত   ঝিনাইদহ মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১   গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান   খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, সময় জানাল তেহরান   দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো যুগ্ম সচিব আনিসুরকে   ‘১৫০ হাজির লাগেজ কেটে চুরি’ অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইনস   যাদুকাটা বালুমহাল-১ এর সীমানা নির্ধারণ, বালু উত্তোলনে স্বস্তি   
জাক জমক আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির অনুষ্ঠান উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ১১৬)

রাজধানীর ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাচা মিলনায়তনে গতকাল বেলা ৪ টায় প্রায় পাচ শতাধিক ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সরাসরি অংশগহনে শুরু হয় গুরুর বাড়ি কিডস কমিউনিটি আয়োজিত বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড: আনিসুজ্জামান। কিছুটা শারিরীক দুর্বলতার কারনে ভার্চুয়ালি অনুষ্ঠান উদ্ভোদন করেন গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রধান পৃষ্ঠপোষক আমি'র খোজে ফাউন্ডেশন ও হিডস গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা; হারুন অর রশিদ। 


আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো;: আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক মো: মাঈনুদ্দীনের পরিচালনায় লার্ন টুডে লীড টুমরো প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুমন চৌধুরী। 


শিশু কিশোরদের অংশগ্রহনে মুখরিত এই অনুষ্ঠানে কৃতিশিক্ষার্থীদের পাশাপাশি সফল মায়েদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। মহতি এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেসকাত উদ্দিন, ডন বসকো স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কামরন নাহার লস্কর, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ'র চেয়ারম্যান শিহাব রিফাত আলম।


বাংলাদেশ কান্ট্রি গেম অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মো মনির হোসেন,খিলগাও মডেল কলেজের বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী, খিলগাঁও সোসাইটির সভাপতি নইম ভুইয়া,বান্দরবান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চনু মং মারমা, গুরুর বাড়ির সিইও প্রফেসর ড,শহীদ মঞ্জু, হিডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন পি আর ও সালাহউদ্দিন খান।


অনুষ্ঠান উদযাপন কমিটির অন্যতম সদস্য মো:সোলাইমান, এফ এইচ, সবুজ, বাবলু শেখ,মোক্তার হোসেন, খান রাসেল শিশির,কো-অর্ডিনেটর হাসান সহ সকলে অক্লান্ত পরিশ্রম করে মিলনায়তনে এবং বাইরে মেলার চমৎকার আয়োজন করেন।

এছাড়া ও অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষভাবে সহযোগিতা করেন মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, আইনজীবী,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সেক্রেটারি ট্রুপ২১ ওপেন স্কাউট গ্রুপ।

পুরস্কার সার্টিফিকেট বিতরণ করা শেষে কোমলমতি শিশুদের অংশগ্রহনে চমৎকার সব নাচ গান কবিতা সহ যাদুরাজ বিপ্লব যাদু প্রদর্শন করেন পরিশেষে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন, নোলক বাবু, রকার রানা, জারা অন্তরা, তানিয়া, মোকতার সহ রেডিও টেলিভিশনের শিল্পীরা গান করেন। রাত ১০ টায় শান্তিপূর্ণ পরিবেশে মুহুমুহু করতালির মাধ্যমে গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রথম আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন সুমন চৌধুরী।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]