শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব   প্রশাসনিক ক্যু করে ক্ষমতায় যাওয়া আর হয়ে উঠবে না: জামায়াত আমির   মোংলা পৌর জিয়া মঞ্চের সভাপতি সালাম, সাধারণ সম্পাদক মাহবুবুর; সাংগঠনিক পদে সমালোচনার ঝড়   ১৫ দল নিয়ে ‘মানবতার জোট’র আত্মপ্রকাশ   বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে: প্রধান বিচারপতি   টাঙ্গাইলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত   নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন আহমদ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নড়াইল-১ আসনের গণ-অধিকার পরিষদের নমিনেশন পেলেন মো: আশিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ২:৫৭ পিএম









ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে গণ অধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশিকুর রহমান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোরের পাতার সাথে এক একান্ত আলোচনায় তিনি জানান, "জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার"—এই স্লোগান দেখেই গণ অধিকার পরিষদকে সমর্থন করা উচিত। তিনি আরও বলেন, "আপনাদের সমর্থন পেলে আমি নড়াইল-১ আসনকে ইনশাআল্লাহ অনন্য উচ্চতায় নিয়ে যাবো।"

তিনি বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং পর্যটন খাতগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, যা নড়াইলকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

তার কর্মজীবনের সুবাদে বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি উল্লেখ করেন, "আমি যখন বিভিন্ন দেশের শিক্ষা, চিকিৎসা এবং সার্বিক ব্যবস্থা দেখি এবং সেগুলোর সাথে আমার দেশের তুলনা করি, তখন আমার খুব খারাপ লাগে। আমাদের সুযোগ ও সামর্থ্যের অভাব নেই, বরং আমাদের সামর্থ্য আছে। কিন্তু রাজনৈতিক বিভাজনের কারণে আমরা সবসময় দ্বিধাগ্রস্ত থাকি।" তিনি আরও যোগ করেন, "আমরা যখন স্বাধীন হয়েছিলাম, তখন চীন আমাদের থেকে সামান্য এগিয়ে ছিল এবং একটি কৃষি-নির্ভর দেশ ছিল।"বর্তমানে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।

 তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোঃ আশিকুর রহমান নড়াইলের আপামর জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com