মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২

শিরোনাম: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা   অচল যন্ত্র, বিশুদ্ধ পানির সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স    আজ মহান বিজয় দিবস   ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান   স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম   বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ   বিচারপতি আশফাকুল ইসলামের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
লেজেন্ডস লাইভ ইন ঢাকা: জেমস-আলী আজমতের সঙ্গে কারা থাকছেন
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১:৩৩ AM

ঢাকায় প্রথমবারের মতো এক মঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমত। তাদের সঙ্গে আরও থাকছেন নতুন প্রজন্মের দুই সংগীত শিল্পী পুনম ও মধুবন্তী চক্রবর্তী। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে দেখা যাবে তাদের। এটি আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন ও স্টেট মিডিয়া।

আগামী ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই কনসার্ট হবে।

পুনম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে স্টেজ শোর পাশাপাশি নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রয়েছেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক হিসেবেও।

তার কণ্ঠে ‘তোমাকে ভেবে’, ‘এলোরে বৈশাখ’, ‘আমি তোর রাধা’ শিরোনামে তিনটি গান শ্রোতাদের মধ্যে বেশ প্রশংসা পায়। সম্প্রতি ‘নাদান’ শিরোনামের একটি সিনেমাতে কণ্ঠ দিয়েছেন তিনি। তার সঙ্গে দ্বৈত গেয়েছেন মধুবন্তী চক্রবর্তী।

এদিকে মধুবন্তী চক্রবর্তী স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন বলেন জানান। তার শিক্ষাজীবনের ২০ বছরই কাটে শান্তিনিকেতনে। সংগীত নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন শান্তিনিকেতনেই। ইতোমধ্যে তার কণ্ঠে ‘আমি তোরই হতে চাই’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। খুব শিগগির নতুন গান নিয়ে আসছেন তিনি।

জেমস ও আলী আজমতের সঙ্গে একইমঞ্চে পারফর্ম প্রসঙ্গে পুনম ও মধবন্তী বলেন, ‘‘এটা আমাদের জন্য অনেক আনন্দের। দুজন গুনী শিল্পীর সঙ্গে একইমঞ্চে আমরাও থাকছি। শ্রোতাদের মন জয় করার চেষ্টা করবো।’’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]