শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: মোংলা পৌর জিয়া মঞ্চের সভাপতি সালাম, সাধারণ সম্পাদক মাহবুবুর; সাংগঠনিক পদে সমালোচনার ঝড়   ১৫ দল নিয়ে ‘মানবতার জোট’র আত্মপ্রকাশ   বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে: প্রধান বিচারপতি   টাঙ্গাইলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত   নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন আহমদ   দেশে এসেই রাজনীতি করতে হবে, লন্ডনে বা দিল্লিতে বসে নয়: সাদিক কায়েম   সাবেক এমপি মতিউর রহমান আর নেই   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মা হলেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম

সুখবর দিলেন বলিউডের আলোচিত তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন তারা। 

শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে খবরটি জানিয়েছেন তারকা যুগল।

খুশির খবর জানিয়ে ভিকি কৌশল লিখেছেন, আমাদের জীবনে আনন্দ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই আমরা। আর নতুন এই মা-বাবাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির তারকারা।

গত সেপ্টেম্বরে এই তারকা জুটি জানিয়েছিলেন, তাদের জীবনে নতুন অতিথি আসতে যাচ্ছে। যদিও এর আগ পর্যন্ত নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা-কল্পনার কমতি ছিল না। তখন এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, বাবা হওয়ার জন্য অপেক্ষায় আছেন তিনি। বলেছিলেন, বাবা হওয়া আশীর্বাদের মতো। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের কোলে এলো পুত্রসন্তান। 

বিয়ের সাড়ে তিন বছর পর সন্তান এল ক্যাটরিনা-ভিকির সংসারে। এর আগে অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন স্বামী অভিনেতা। এ ব্যাপারে সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেছিলেন, আমার কাছে মনে হচ্ছে, বাড়ি থেকে আর বের হব না।

উল্লেখ্য যে, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার মনোরম জায়গায় বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়েতে দুই পরিবারের সদস্য, তারকাদের সহকর্মী এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com