শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: হাদিকে সতর্ক করা নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক র‍্যাব সদস্য!   কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট   ফেনীতে বিভাগীয় ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল   নির্বাচনী তফসিল ঘোষনার পরে ওসমান হাদিকে গুলি করায় সাদিক কায়েমের ক্ষোভ   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান   “বেঁচে থাকুন, ফিরে আসুন” হাদির জন্য কাঁদছে বাংলাদেশ   ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানেরশীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন: সাবেক এমপি কাজী আলাউদ্দিন    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মেঘনা ব্যাংকের এমডি কাজী আহ্সান খলিলের পদত্যাগ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৩:০১ AM

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আহ্সান খলিল পদত্যাগ করেছেন। গতকাল তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে পদত্যাগপত্রের অনুলিপি পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকেও। গত বছরের এপ্রিলে তিন বছরের চুক্তিতে মেঘনা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন কাজী আহ্সান খলিল। তবে দায়িত্ব নেওয়ার ১৫ মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে কাজী আহ্সান খলিল বলেন, ‘নতুন পর্ষদ কোনো কারণ না দেখিয়ে আমাকে ছুটিতে পাঠানোর উদ্যোগ নেয়।

আমি সেই প্রস্তাবে সম্মতি না দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। বাংলাদেশ ব্যাংক তদন্ত করলেই অনেক কিছু পরিষ্কার হবে।’ বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা কাজী আহ্সান খলিলের পদত্যাগপত্র পেয়েছেন।

চলতি বছরের মার্চে মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে যুক্ত হন শেয়ারধারী পরিচালক উজমা চৌধুরী ও তানভীর আহমেদ। পাশাপাশি স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই নির্বাহী পরিচালক মামুনুল হক ও রজব আলী, যমুনা ব্যাংকের সাবেক এমডি নজরুল ইসলাম, প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত এমডি হাবিবুর রহমান এবং হিসাববিদ আলি আকতার রিজভী। নতুন পর্ষদ থেকে উজমা চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com