মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২

শিরোনাম: স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল   সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা   অচল যন্ত্র, বিশুদ্ধ পানির সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স    আজ মহান বিজয় দিবস   ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান   স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম   বসুন্ধরা খাতার পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলবুক বিতরণ   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নতুন ট্রাইব্যুনাল গঠন
সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ২:৫০ AM আপডেট: ০৯.০৫.২০২৫ ৩:৫৭ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার সংখ্যা, বিচারপ্রক্রিয়ার গতি ত্বরান্বিত করা ও কাজের চাপ ভাগাভাগির প্রয়োজনে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে।

এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকদের সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’ হিসেবে পুনঃনামকরণ করা হয়েছে। এই ট্রাইব্যুনালের সদস্যরা হলেন- বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সরকারের এই সিদ্ধান্তে বিচার কার্যক্রমে গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]