রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: বন্দর ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে   এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি: তারেক রহমান   বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি   উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির   কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন   নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি   ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল যুক্তরাজ্য   
নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৩:৩২ পিএম

দক্ষিণ-পূর্ব ইউরোপের স্থলবেষ্টিত দেশ নর্থ মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।

রোববার (১৬ মার্চ) মধ্যরাতের পর ভোরের দিকে একটি নাইটক্লাবে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

বার্তাসংস্থাটি বলছে, রোববার ভোরে নর্থ মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কোচানির একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জন নিহত এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তোশকোভস্কির মতে, স্থানীয় একটি পপ গ্রুপের কনসার্ট চলাকালীন ভোররাত ২:৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, নাইটক্লাবে যাওয়া তরুণরা আতশবাজি ব্যবহার করছিলেন, যার ফলে ছাদে আগুন ধরে যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাইটক্লাবের ভেতরে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে।

পরিবারের সদস্যরা হাসপাতাল এবং কোচানির শহর অফিসের সামনে জড়ো হয়ে কর্তৃপক্ষের কাছে আরও তথ্যের জন্য অনুরোধ করছেন। তোশকোভস্কি বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু ওই ব্যক্তির জড়িত থাকার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com