বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২

শিরোনাম: প্রকাশিত সংবাদে নাফিজ সরাফতের প্রতিবাদ   ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা    চীনে বিএনপি'র বিজয় দিবস উদযাপন    মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ   বিজয় দিবসে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি   টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত   পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
পুরো সংগঠনের ওপর দায় দিচ্ছি না, তবে শাকিল ছাত্রদলের পোস্টেড নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১০:৩৯ AM

ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে এমন মন্তব্য করেননি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি বলেন, আমি পুরো সংগঠনের ওপর দায় দিচ্ছি না। শাকিল ছাত্রদলের পোস্টেড নেতা, তার বিরুদ্ধে ছাত্রদলের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আমার স্পষ্ট অবস্থান, এ দায় কখনো পুরো ছাত্রদলের ওপর না। বরং ব্যক্তি শাকিল, যিনি ছাত্রদলের পোস্টেড তার ওপর। ফলে ছাত্রদলের উচিত, সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, পুরো ছাত্রদল এটা করেছে, এটা কিন্তু আমি কোথাও বলিনি। বরং এটা বলা হয়েছে যে, ছাত্রদলের একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল ইচ্ছাকৃত সেখানে বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে, সেটা আমি চলে আসার পর।

তিনি বলেন, সেখানে চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। ছাত্রদলের পোস্টেড নেতা শাকিলের সঙ্গে যারা ছিলেন তারা কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তারা স্থানীয় দুষ্কৃতকারী।

সারজিস আলম আরও বলেন, ছাত্রদলের উচিত শাকিলের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। অন্যথায়, তাদের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন- দলের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই এবং দলের ভেতর যে শৃঙ্খলার অভাব সেটি প্রকাশ পায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]