মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২

শিরোনাম: চীনে বিএনপি'র বিজয় দিবস উদযাপন    মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ   বিজয় দিবসে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি   টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত   পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন   পতাকা হাতে ৫৪ জনের প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড   স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানমুখী মুসল্লিদের ঢল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৩ AM আপডেট: ০২.০২.২০২৫ ৭:২৯ এএম

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে।

রোববার (২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হয়েছেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে।

আখেরি মোনাজাত উপলক্ষ্যে ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। সবাই আখেরি মোনাজাতে অংশ নিতে রওনা দিয়েছেন। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এ পুরো জায়গা হেঁটেই মুসল্লিরা রওনা হয়েছেন ইজতেমা মাঠের উদ্দেশে আখেরি মোনাজাতে অংশ নিতে।

গাজীপুরের জৈনা বাজার থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে যাচ্ছেন নয়ন মিয়া। মাওনা চৌরাস্তায় এলাকায় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ভোর ৪টায় বাসা থেকে বের হয়েছি আখেরি মোনাজাতে অংশ নিতে। দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছি না।

ভোগড়া বাইপাস এলাকা থেকে হেঁটে রওনা দিয়েছেন আমিনুল নামের একজন। তিনি জানান, ভোর ৪টায় পিকআপে করে কাপাসিয়া থেকে ময়দানের উদ্দেশে রওনা দিয়ে ভোগড়া বাইপাস নেমেছেন। কিছু সময় পরিবহনের জন্য অপেক্ষা করেন। পরিবহন না পেয়ে অন্য মুসল্লিদের মতো হাঁটা শুরু করেন। পুরো পথ তিনি হেঁটেই যাবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]