রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: গণভোটের মার্কা কী, ভোট দেই মার্কা দেখে? প্রশ্ন চা শ্রমিকদের   বন্দর ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে   এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি: তারেক রহমান   বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি   উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির   কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন   নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি   
চারদফা দাবিতে কুষ্টিয়া পৌরসভার শ্রমিকদের ফের বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৩:৪২ পিএম

মজুরি বৃদ্ধি ও চাকরি মাস্টাররুল করার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন কুষ্টিয়া পৌরসভার দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিকরা। 

রোববার সকালে পৌরসভার সামনে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। 

বাকি লাল নামে এক শ্রমিক বলেন, আমাদের ন্যয্য বেতন ১৮ হাজার টাকা। কিন্তু এরা সেই টাকায় ৩ জন শ্রমিক খাটাই। আমরা দাবি জানালে আশ্বাস দেয় সবাই, কিন্তু বাস্তবায়ন হয় না। 

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় পৌরসভার কর্মকর্তা তাদের হুমকি দিয়েছেন দাবি করে বাকি লাল বলেন, আমরা পেটের দায়ে এখানে দাঁড়িয়েছি। আমরা তো রাজনীতি করি না। 

তিনি বলেন, বিগত কিছুদিন ধরে আমাদের আন্দোলন চলছে। এর আগে ডিসি সাহেব আশ^াস দিয়ে গেল, এরপর ২০-২৫ দিন পার হয়ে গেলেও আমাদের বেতন নিয়ে কোনো কথা হচ্ছে না। কেউ আর আশ্বাসও দিচ্ছে না।

এর আগে ২৯ ডিসেম্বর পৌরসভার প্রধান ফটকের সামনে কয়েকশ দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক কর্মসূচিতে অংশ নেন। তারা দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে প্রতিদিন ২৭৫ টাকা হাজিরায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com