মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২

শিরোনাম: পতাকা হাতে ৫৪ জনের প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড   স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল   সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা   অচল যন্ত্র, বিশুদ্ধ পানির সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স    আজ মহান বিজয় দিবস   ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান   স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত ২, পালাচ্ছে বাসিন্দারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৭:৫৮ AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে ছড়িয়ে পড়েছে চারটি দাবানল। সেখানে অনেকে দগ্ধ হয়েছেন। এর মধ্যে ইটন ফায়ারে দু’জন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে বাসিন্দাদের অনেকে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। 

দাবানল ঠেকাতে জরুরি সেবা বিভাগের কর্মীরা হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে ফায়ার ডিপার্টমেন্টের প্রধান অ্যান্টনি মারোন বলেন, আগুনে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ গুরুতর দগ্ধ হয়েছেন। ইটন ফায়ার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগুন ভয়াবহ আকার ধারন করেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইটন ফায়ারে প্রায় ১০ হাজার ৬০০ একরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। আগুনে ১ হাজারের বেশি বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দাবানলে আতঙ্কিত মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। বাড়িঘর, গাছপালাসহ চারপাশে দাউদাউ করে আগুন জ্বলছে। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। সড়কে পড়ে থাকা গাড়িগুলো সরিয়ে নিতে উদ্ধারকর্মীদের বুলডোজার ব্যবহার করতে দেখা যায়।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক পলিসেডস এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে সেখানকার প্রায় ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসে অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে। জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ অনেকের বাড়ি এই এলাকায়।

দাবানলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অ্যামি পুরস্কারজয়ী হলিউড অভিনেতা জেমস উডস। ভিডিওতে দেখা যায়, তাঁর বাড়ির অদূরে পৌঁছে গেছে দাবানল। উডস লিখেছেন, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমাদের প্রিয় ছোট্ট বাড়িটির এমন পরিণতি হবে। এটা দেখে প্রিয়জন হারানোর মতো কষ্ট হচ্ছে।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতিমধ্যে দাবানল-সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে ফেডারেল সরকারের পক্ষ থেকে সহযোগিতার জন্য বাইডেন প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এর আগে যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের অদূরে একাধিক স্থান থেকে শুরু হয় ভয়াবহ এই দাবানল। বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। এরপর হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেন। দাবানল সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেস শহরের অদূরের প্যাসিফিক পালিসাদেস ও উত্তর দিকের আলতাদেনা এলাকায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]